লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

‘খাল খননের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়া প্রথম সংস্কার শুরু করেন’

ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ছবি : কালবেলা
ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার শুরু করেন। বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সব খালকে খনন করে জীবিত করা হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, তিস্তার পানি কখনো কম কখনো বেশি। এটিকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণে এলে বন্যার ভয়াবহতা থেকে মানুষ রক্ষা পাবে, পাশাপাশি কৃষকও সময়মতো তার প্রয়োজনে পানি পাবে। কৃষক শুষ্ক মৌসুমে যেন এই পানি ব্যবহার করতে পারে বিএনপি উদ্যোগ নেবে।

তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি, সংখ্যালঘু কোনো পরিচয় নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষ দলের পদ-পদবি পাবে।

লালমনিরহাটের বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের এক প্রশ্নে মুক্তিযোদ্ধাদের সুরক্ষা আইন বিষয়ে তারেক রহমান বলেন, সংবিধানের এক্সপার্টদের সঙ্গে কথা বলে আমরাও সুরক্ষা আইন করার চিন্তাভাবনা করব। বাংলাদেশ ল্যান্ডের দিকে ছোট হলেও জনসংখ্যার দিক দিয়ে অনেক বড়।

লালমনিরহাট মহিলা দলের সভানেত্রী জিন্নাত ফেরদৌসী আরা রুজির এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক নারীর নামে ফ্যামিলি কার্ড হবে। রাষ্ট্রীয়ভাবে নারীর নামে কার্ড হলে সে নারী পরিবারের কাছে সম্মানিত হবেন।

প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১০

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১১

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১২

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৩

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৪

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৫

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৬

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৭

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৮

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৯

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

২০
X