কুমিল্লা ব্যুরো ও দে‌বিদ্বার প্রতি‌নি‌ধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নেশার টাকা না পেয়ে মাকে কোপাল ছেলে

মাদকাসক্ত ইমন। ছবি : কালবেলা
মাদকাসক্ত ইমন। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বারে নেশার টাকা না দেওয়ায় মাকে কোপা‌নোর অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে ইমনকে আটক ক‌রে জেলহাজ‌তে পা‌ঠি‌য়ে‌ছে পু‌লিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপু‌রে তা‌কে কারাগারে পাঠা‌নো হয়।

আটক ইমন (২৫) উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের নয়াকান্দি গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে মায়ের কাছে নেশার জন্য দুই হাজার টাকা চায় ইমন। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হ‌য়ে বঁটি দা দিয়ে মায়ের মাথায় কুপিয়ে তা‌কে মারাত্মক জখম করে।

স্থানীয়রা তা‌কে নিবৃত কর‌তে না পে‌রে ৯৯৯-এ ফোন করলে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে তাকে আটক করে। তবে ইমনকে আটকের সময় তার লাঠির আঘাতে দুই পুলিশ সদস্যও আহত হন।

পরে আহত মা খোরশেদা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় খোরশেদা বেগম বাদী হয়ে ছে‌লে ইম‌নের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নেশার টাকার জন‌্য ছে‌লে মা‌কে কু‌পি‌য়ে‌ছে জান‌তে পে‌রে আমরা ঘটনাস্থল থে‌কে ইমনকে আটক ক‌রি। তার মায়ের অভিযোগের ভিত্তিতে কোর্ট হাজতে চালান করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X