সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৬:১৯ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৬:২৮ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে টাকা নেওয়া সেই ওসিকে বদলি

সেই আলোচিত আড়াইহাজার থানার ওসি মো. এনায়েত হোসেনকে বদলি করা হয়েছে। ছবি : কালবেলা
সেই আলোচিত আড়াইহাজার থানার ওসি মো. এনায়েত হোসেনকে বদলি করা হয়েছে। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সেই আলোচিত আড়াইহাজার থানার ওসি মো. এনায়েত হোসেনকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ফরিদপুর জেলায় বদলি করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় ওই আদেশে।

মো. মেহেদী ইসলাম কালবেলাকে বলেন, আড়াইহাজার থানার ওসিকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে। এটা স্বাভাবিক পদলি প্রক্রিয়া ছিল। তাকে কোনো শাস্তিমূলক বদলি করা হয়নি।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, জিডি বা অভিযোগের কাগজের সঙ্গে স্টেফলার করে রাখা কিছু টাকা হাতে নিয়ে ওসি এনায়েত হোসেন এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, এ টাকা দিলে মানসম্মান থাকে?। এ সময় তার সামনে আরও ২/৩ জন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। আর ওসি এনায়েত হোসেন তার থানার কক্ষে চেয়ারে বসা অবস্থায় ছিলেন। পরে তিনি সেই টাকা তার ড্রয়ারে রেখে দেন।

তবে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন কালবেলাকে বলেন, ২/৩ মাস আগে খাগকান্দা এলাকায় কিস্তির টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ভুক্তভোগী এক নারী থানায় অভিযোগ করেন। তবে ঘটনাটি অনেকদিন আগের হওয়ায় ভুক্তভোগীদের নাম ভুলে গেছি।

তিনি আরও বলেন, সেই অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা বেলায়েত হোসেনে ও মাসুম শিকারীসহ আরও কয়েকজনের সামনে পাওনাদারের আনুমানিক দুই থেকে আড়াই হাজার টাকা আমার হাতে দেওয়া হয়। সেই টাকা ভুক্তভোগীকে দেওয়া হয়েছে। টাকার পরিমাণ কম দেওয়ায় আমি বলেছি, এতো অল্প টাকায় মানসম্মান থাকে না। তবে সেই ঘটনাকে কে বা কারা ভিন্ন রূপ দিয়ে পুলিশ প্রশাসনকে চাপে ফেলার চেষ্টা করছে। এমনকি আমি কোনো ঘুষ বা অনৈতিক টাকা নেইনি।

গত ১৮ এপ্রিল আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে নানা মহলে চলে আলোচনা সমালোচনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের দুই রুকন বহিষ্কার

ইরানের সর্বোচ্চ নেতার জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

১০

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১১

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১২

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১৩

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১৪

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

১৫

রাজকীয় সংবর্ধনায় বীরদের বরণ করল কেপ ভার্দে

১৬

হাসপাতালে ‘ইনজেকশন দেওয়ার পরপরই’ রোগীর মৃত্যু, স্বজনদের উত্তেজনা

১৭

যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

১৯

আবারও হচ্ছে দুই বন্ধুর দেখা

২০
X