আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

বাড়ির পাশ দিয়ে গরু নেওয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশ দিয়ে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বদলপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, মহেশ্বর দাস (৭০), ঈশ্বর দাস (৬৫), কমল চন্দ্র দাস (৩৫), অনিল চন্দ্র দাস (৫০), বিনা দাস (৬০), জয়দেব দাস (২৫), কল্পনা দাস (৩৫), কনোজ দাস (২২), বজেন্দ্র দাস (৬০), বেনু দাস (৩৫), জয়কুমার দাস (৬০), রিতা রাণী দাস (৪৫), মহাদেব দাস (৭১) বরেন্দ্র দাস (৩৫), রথীশ দাস (৪৫), বাসনা রাণী দাস (৩৫। অন্যদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে উদয়পুর গ্রামের বেনু দাসের জমি থেকে লাউ চুরির একটি বিষয় নিয়ে একই গ্রামের নেপাল দাসের সঙ্গে সমস্যার সূত্রপাত হয়। স্থানীয় মুরব্বিরা বসে বিষয়টি মীমাংসা চেষ্টা করেও ব্যর্থ হন। শনিবার সন্ধ্যায় নেপাল দাসের পক্ষের ব্রজেন্দ্র দাস গরু নিয়ে বাড়ি ফেরার পথে বেনু দাসের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মারধর করে। বিষয়টি উভয়পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে লোকজন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য অরুণ কুমার তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা গ্রামবাসী মিলে সেখানে গিয়ে তাদের উভয়পক্ষকে বিরত করার চেষ্টা করি৷ ততক্ষণে পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, লাউ চুরির একটি বিষয় নিয়ে তাদের পূর্ব বিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X