কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু। প্রতীকী ছবি
বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু। প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে এক শিশু। সোমবার (২৮ এপ্রিল) উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মো. খোকন মিয়ার ছেলে জিহাদ (১৪) ও মো. বিল্লাল হোসেনের ছেলে ফাহাদ (১৩)। আহত হয়েছে কামাল হোসেনের ছেলে আবু সুফিয়ান (৭)।

জানা গেছে, তিনজন মিলে বাড়ির পাশের মাঠে ঘুড়ি ওড়াতে যায়। হঠাৎ বজ্রপাত হলে তারা মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা আহত তিনজনকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুর রহমান জানান, দুপুর সোয়া বারোটার দিকে দুই কিশোর ও ১ শিশুকে হাসপাতাল নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক জিহাদ ও ফাহাদকে মৃত ঘোষণা করেন। আহত সুফিয়ানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১০

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১১

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১২

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১৩

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৬

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৮

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৯

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

২০
X