শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন সিএমপি কমিশনার

সিএমপি কমিশনার হাসিব আজিজ। ছবি : সংগৃহীত
সিএমপি কমিশনার হাসিব আজিজ। ছবি : সংগৃহীত

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। রোববার (২৮ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসন্ন পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম এ ব্যাজ পরিয়ে দেবেন। একই অনুষ্ঠানে সিএমপি কমিশনার ছাড়াও এ বছর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১২ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজি ব্যাজ)।

জানা গেছে, ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ এসব পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’ প্রদান করা হচ্ছে।

সিএমপি থেকে আইজিপি ব্যাজপ্রাপ্তরা হলেন- পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান, চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন, পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ, কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিম, কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. রুবেল আফ্রাদ, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির এসআই আহলাদ ইবনে জামিল, এসআই মো. জিয়া উল হক, কনস্টেবল মো. জাকির হোসেন, কনস্টেবল রানা হামিদ, সিএমপি উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাংগীর, সিএমপি সোয়াট টিমের এএসআই দেওয়ান মো. হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ ইমরান।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ব্যাজপ্রাপ্ত পুলিশ সদস্যদের আগামী ৩০ এপ্রিল (বুধবার) সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ওয়ার্কিং ইউনিফর্ম পরিধান করে হাজির হতে অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১০

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১১

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১২

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৩

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৪

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৫

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৬

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৭

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৮

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৯

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

২০
X