স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের কোচের দায়িত্বে আইপিএল খেলা ক্রিকেটার

চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। ছয় দলের অংশগ্রহণে হবে এবারের আসর। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিপিএল শুরুর শেষ মুহূর্তে কোচ বদল করেছে তারা। শুরুতে দেশীয় কোচ মমিনুল হককে দায়িত্ব দিলেও তাতে পরিবর্তন এনে বিদেশি একজনকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করে দলটি। প্রধান কোচ হিসেবে এবার জাস্টিন মাইলস ক্যাম্পের কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ৪৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার খেলোয়াড়ি জীবনে ছিলেন বোলিং অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়ে ছিলেন পারদর্শী।

দেশটির জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে খেলেছেন ৯৭ ম্যাচ। যার মধ্যে রয়েছে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে ক্যাম্পের। খেলোয়াড়ি জীবনে পেশাদার শেষ ম্যাচটি খেলেছেন ২০১৫ সালে।

চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১০

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১১

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১২

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৩

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৪

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৫

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৬

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৭

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

২০
X