সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী কারাগারে

গ্রেপ্তার স্বামী মুরাদ আহমেদ রাজু ও শাহনাজ বেগম। ছবি : কালবেলা
গ্রেপ্তার স্বামী মুরাদ আহমেদ রাজু ও শাহনাজ বেগম। ছবি : কালবেলা

সিলেটের দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে আবাসিক হোটেলে আটকে অনৈতিক কাজ করানোর ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে পীরেরবাজার এলাকার টিকরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। তারা টিকর পাড়ার বাসিন্দা। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৮ এপ্রিল ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরির প্রলোভনে শাহপরাণ মাজার গেট থেকে দুই কিশোরীকে শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ওই দুই কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে অনৈতিক কাজে বাধ্য করে। একপর্যায়ে দুই কিশোরী সিলেটে পালিয়ে আসে।

পরে তারা অসুস্থ হয়ে পড়লে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে রোববার রাতে শাহপরাণ থানায় মামলা করেন। মামলার এক দিন পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় গত ২৫ এপ্রিল ‘সিলেটের ২ কিশোরীকে কক্সবাজারে পাচার, অনৈতিক কাজ করানোর অভিযোগ’ শিরোনামে কালবেলার অনলাইন ভার্সনে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয়েছিল। মূলত এ প্রতিবেদনের পরই নড়েচড়ে বসে শাহপরাণ থানা পুলিশ। পুলিশ তথ্যপ্রমাণের ভিত্তিতে শাহনাজ ও তার স্বামী মুরাদকে গ্রেপ্তার করে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল সদর বিএনপির কমিটিতে আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ

শিক্ষামন্ত্রীর কাছে এমপিও বঞ্চিত প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর

মৃদু আলো জ্বালিয়ে ঘুমালে কী হয়, জানাল গবেষণা

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন ভুতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে জাপানে!

মাদকের শাস্তি মৃত্যুদণ্ড: বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং

সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু

ওয়ালটনে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি, বাকিরা কে কত?

১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

১০

বরিশালে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

১১

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২

এসএসসির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে কি না, জানাল শিক্ষা বোর্ড

১৩

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

১৪

এবার ইরানের বুশেহরে মার্কিন হামলা

১৫

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮২

১৬

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

১৭

সেই অসহায় বৃদ্ধা পেলেন জমিসহ নতুন বাড়ি, অনন্য মানবিক দৃষ্টান্ত

১৮

ইরানে হামলা তীব্র করতে ইসরায়েলে পাঠানো হচ্ছে কয়েক ডজন রিফুয়েলিং বিমান

১৯

ভিয়েতনামে আকস্মিক বন্যায় নিহত ৪

২০
X