সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ এএম
অনলাইন সংস্করণ

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আসামি মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
আসামি মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছা থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার এবং এক অপহৃত তরুণীকে উদ্ধার করেছে।

সোমবার (২৮ এপ্রিল) গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধার তরুণী বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন।

এর আগে গত ২৭ এপ্রিল ঢাকার মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আসাদুজ্জামানকে। তিনি পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আতিউর রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ডিএমপি ভাটারা থানার অস্ত্র আইনে দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে পলাতক ছিলেন আসাদুজ্জামান। পরে আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পীরগাছা থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর সহায়তায় আসাদুজ্জামানকে ঢাকার মহাখালী থেকে গ্রেপ্তার করে।

একই দিনে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৩০ ধারায় দায়ের করা পীরগাছা থানার ২৬ নম্বর মামলায় অপহৃত তরুণী কল্পনা আক্তারকে (ছদ্মনাম) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, কল্পনা আক্তারের (১৯) সঙ্গে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার নাজিরদিগর এলাকার কাওছার আলীর ছেলে নাহিদ হাসান মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভনে গত ৩১ জানুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করে নাহিদ। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মামলা দায়ের করলে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে তাকে উদ্ধার করেন।

এসআই শফিকুল ইসলাম বলেন, পুলিশের দায়িত্ব শুধুমাত্র অপরাধীকে আইনের আওতায় আনা নয়, জনগণের জানমাল রক্ষা করাও আমাদের অঙ্গীকার। জীবন বিপন্ন করে হলেও আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সফল দুটি অভিযানের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে রংপুর জেলার পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপার অভিযানে নিয়োজিত টিমের সাহসিকতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং তাৎক্ষণিকভাবে তাদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দেন।

ছবির ক্যাপশন : গ্রেপ্তারকৃত আসামি আসাদুজ্জামান (বামে), ডানে এসআই শফিকুল ইসলাম আকন্দ। ছবি : কালবেলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১০

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১১

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৩

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৪

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৫

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৬

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৭

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৮

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৯

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

২০
X