সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে হামলা-ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিক। ছবি : সংগৃহীত
বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিক। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে এ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এ ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩ মে) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনাটি ঘটে।

অভিযুক্ত সোহেল আহমেদ মানিক জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, সাতক্ষীরা জেলার একজন দায়িত্বশীল নেতা হয়েও আপনি দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুলশিক্ষকের সঙ্গে অসদাচরণসহ নানা সংঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, সদরের মাগুরা গ্রামের আক্কেল আলীর ছেলে শাহীন (২৫) নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে গিয়ে কর্তব্যরত স্টাফদের সঙ্গে বিতর্কে জড়ান। একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের ওপর হামলা ও হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর করে হাসপাতাল থেকে চলে যান।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ বলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে জরুরি বিভাগে হামলা চালানো হয়েছে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে জরুরি বিভাগে সেবা দেওয়ার মতো পরিবেশ নেই।

জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন সোহেল আহমেদ মানিক। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গত ১০ ডিসেম্বর একটি জৈব সারের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালাগাল এবং গত ১৫ জানুয়ারি সাতক্ষীরা শহরে সাতক্ষীরা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও এক শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১০

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১১

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১২

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১৩

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৪

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৫

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১৭

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১৮

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৯

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

২০
X