চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জিএমআইটি কার্যালয় পরিদর্শনে চসিক মেয়র

গ্রোথ মাইন্ড ইনোভেশন টিমের (জিএমআইটি) কার্যালয়ে কর্মশালায় ডা. শাহাদাত হোসেনসহ অন্যরা। ছবি : কালবেলা
গ্রোথ মাইন্ড ইনোভেশন টিমের (জিএমআইটি) কার্যালয়ে কর্মশালায় ডা. শাহাদাত হোসেনসহ অন্যরা। ছবি : কালবেলা

চট্টগ্রামে গ্রোথ মাইন্ড ইনোভেশন টিমের (জিএমআইটি) কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (৫ মে) সকালে নগরীর চকবাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শন করেন তিনি।

এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। মূলত একদিনে কোডিং জ্ঞান ছাড়াই কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, সে বিষয়ক একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। পাশাপাশি সাইবার সিকিউরিটি কোর্স এবং ফ্রিল্যান্সার ও অনলাইন উদ্যোক্তাদের নিয়ে মিলনমেলার আয়োজন করা হয়।

সিটি মেয়র প্রথমে জিএমআইটির আইটি সার্ভিস রুম পরিদর্শন করেন, যেখানে ১৭টি বিষয়ের ওপর সার্ভিস প্রদান করা হয়। এরপর তিনি ওয়েবসাইট নির্মাণবিষয়ক ওয়ার্কশপ ঘুরে দেখেন এবং পরে কেক কাটায় অংশ নেন। এ ছাড়া তিনি ফ্রিল্যান্সারদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চকবাজার আমার আবেগের জায়গা, শৈশব কেটেছে এই এলাকায়। জিএমআইটি যে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলছে তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা, এআই, ল্যাঙ্গুয়েজ কোর্স সবই সময়োপযোগী উদ্যোগ। চট্টগ্রাম সিটি করপোরেশন শিগগিরই একটি অ্যাপ চালু করবে, যেখানে নাগরিকরা এলাকার সমস্যা জানাতে পারবে।

সভাপতির বক্তব্যে জিএমআইটির চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরী বলেন, ২০১৬ সালে স্বৈরাচারী সরকারের আমলে নানা বাধা সত্ত্বেও আমরা যাত্রা শুরু করি। ৫ আগস্টের পর আবারও শক্তভাবে এগিয়ে চলেছি। বর্তমানে অনলাইনে ২৪টি এবং অফলাইনে চারটি কোর্স চালু রয়েছে। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আমরা বেকার সমস্যা সমাধানে অবদান রাখছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, জিএমআইটির ম্যানেজিং ডিরেক্টর নাজাতুল আলম জিসান, ভাইস চেয়ারম্যান জাবেদ সিদ্দিকী নীলসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X