স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিগা এমএক্স জায়ান্ট টাইগ্রেসের বিপক্ষে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইন্টার মায়ামি। কিন্তু জয় ছাপিয়ে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একজনের অনুপস্থিতি—লিওনেল মেসি।

মায়ামির সমর্থকরা শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিলেন হয়তো বেঞ্চে হলেও থাকবেন আর্জেন্টাইন জাদুকর। কিন্তু ঘোষিত একাদশে কিংবা বদলি তালিকায় কোথাও দেখা গেল না তার নাম। ম্যাচের আগে স্ট্রিট পোশাকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা যায় মেসিকে। তখনই ধারণা জোরালো হয়, তিনি মাঠে নামছেন না।

গত সপ্তাহে এলএ গ্যালাক্সির বিপক্ষে ৪৫ মিনিট খেলেছিলেন মেসি। গোল ও অ্যাসিস্টে জ্বলে উঠলেও খেলার সময় হ্যামস্ট্রিংয়ে হাত দিতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছিলেন, ‘হ্যাঁ, লিও দলের সঙ্গে অনুশীলন করেনি। আলাদাভাবে ট্রেনিং করেছে। ৪৫ মিনিট খেলেই অস্বস্তি বোধ করছিল। আমরা পর্যবেক্ষণে রেখেছি, ওর শারীরিক অবস্থাই শেষ সিদ্ধান্ত দেবে।’

চোটটা নতুন কিছু নয়। লিগস কাপের দ্বিতীয় ম্যাচে নেকাক্সার বিপক্ষে খেলার মাত্র ১১ মিনিট পরই মাঠ ছাড়তে হয় মেসিকে। এরপর টানা দুই ম্যাচ মিস করেন। ফিরেই আবারো সমস্যায় পড়লেন হ্যামস্ট্রিংয়ে। ফলে এখনো ফেরা হয়ে উঠল না পূর্ণমাত্রায়।

তবে মায়ামির জন্য কিছুটা স্বস্তি—দলের আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পল ফিরেন একাদশে। ২০২৩ সালের শিরোপা জয়ী দল এবারো ট্রফি পুনরুদ্ধারের মিশনে আছে। কিন্তু কোয়ার্টারে টাইগ্রেসের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে মেসির অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল যদিও সুয়ারেজের জোড়া গোল সেটি বুঝতে দেয়নি।

এখন প্রশ্ন—আর্জেন্টাইন জাদুকরকে ছাড়া মায়ামি কতটা লড়াই করতে পারবে, আর মেসি কবে ফিরবেন মাঠে? সমর্থকদের চোখ এখন সেই উত্তরের অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X