জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে ৫২০টি পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

কেটে ফেলা পেয়ারা গাছ হাতে দুই ভাই। ছবি : কালবেলা
কেটে ফেলা পেয়ারা গাছ হাতে দুই ভাই। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতার জেরে ফারুক হোসেন ও শাহিন আহমেদ নামে দুই ভাইয়ের ৫২০টি পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার (৪ মে) রাতে উপজেলার ঘোষনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই ভাই জানান, প্রায় তিন লাখ টাকা খরচ করে পেয়ারা বাগান তৈরি করেছি। গাছে ফুল ও ফল ধরেছিল। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারও শত্রুতা নেই। আমি কারও কোনো ক্ষতি করিনি। তারপরও দুর্বৃত্তরা আমার সব গাছ কেটে দিল। আমার অনেক ক্ষতি হয়ে গেল। কয়েক লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ভেঙে গেল। আমরা দুই ভাই অনেক কষ্টে প্রতি বিঘা জমি ২৫ হাজার টাকায় লিজ নিয়েছিলাম।

তারা আরও জানান, গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। বাগানে প্রচুর ফুল ও ফল এসেছিল। কিন্তু শত্রুতামূলকভাবে রাতের অন্ধকারে আমাদের কষ্টের ফসল নষ্ট করে দেওয়া হলো। আমরা এ বিষয়ে জীবননগর থানায় অভিযোগ করেছি। আমরা চাই এর সুষ্ঠু তদন্তসহ দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

জীবননগর থানার ওসি মামুন বিশ্বাস বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে জীবননগর থানা পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X