জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে নিয়ে সংঘর্ষ, পাঁচজনকে কুপিয়ে জখম

জাজিরায় প্রেমিকাকে নিয়ে সংঘর্ষের জেরে আহত ৫
জাজিরায় প্রেমিকাকে নিয়ে সংঘর্ষের জেরে আহত ৫

শরীয়তপুরের জাজিরায় প্রেমিকা নিয়ে শিমুল ফকির (২২) নামের এক কিশোরের বিরুদ্ধে পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ আগস্ট) রাতে জাজিরা উপজেলার ঠান্ডার মোড় এলাকার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাজিরা পৌরসভার ৮নং ওয়ার্ডের তালুকদার কান্দি গ্রামের বাবুল তালুকদারের ছেলে সাদ্দাম তালুকদার, জয়নাল ব্যাপারীর ছেলে দুর্জয়, মোস্তফা খানের ছেলে সোহান, মৃত মজিবর ব্যাপারীর ছেলে দিপু ব্যাপারী ও আজিজ মৃধার ছেলে অনিক।

জানা যায়, ঘটনার দিন সকালে সাদ্দাম তালুকদার তার প্রেমিকার সাথে দেখা করতে যায়। এ সময় স্থানীয় শিমুল ফকিরের চোখে পড়লে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সাদ্দামকে ধাওয়া করলে সে পালিয়ে যায়।

তারই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট সন্ধ্যায় সাদ্দাম ও তার বন্ধুরা মিলে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকার পাওয়ার হাউসের সামনে শিমুলের জন্য ওঁৎ পেতে থাকে।

আনুমানিক রাত ৮টায় শিমুলের কাজ হতে ফেরার সময় সাদ্দাম ও তার বন্ধুরা তার গতিরোধ করে। এ সময় তাকে ধরে তাদের গ্রামে নিয়ে যেতে চাইলে শিমুল ফকিরের সাথে থাকা কাজের যন্ত্র সেনি, রড দিয়ে সবাইকে এলোপাতাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত তিনজনের শরীরের অবস্থার অবনতি হলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো করে। দুইজনকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত দিপু ব্যাপারীর কাছে হামলাকারী কয়জন ছিল জানতে চাইলে তিনি বলেন, শিমুল ফকির একাই ছিল এবং সে তাদের সবাইকে জখম করেছে।

ইতোমধ্যে সংঘর্ষের ঘটনায় জাজিরা থানায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X