বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ছেলের হাতে বাবা খুন

আটক ঘাতক ছেলে মুছা। ছবি : কালবেলা
আটক ঘাতক ছেলে মুছা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে ছেলের কোদালের আঘাতে বাবা আশরাফ আলী (৫০) খুন হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) রাতে বেলকুচি উপজেলার গোপরেখী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে মুছাকে (৩৫) স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি আনিছুর রহমান।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুছা ও তার মায়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে মুছা ও তার মা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাগবিতণ্ডার এক পর্যায়ে তার পিতা আশরাফ আলী এগিয়ে আসলে পাশে থাকা কোদাল দিয়ে ছেলে তার মাথায় আঘাত করে।

এতে আশরাফ আলী মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে ছেলে মুছার কোদালের আঘাতে তার বাবা খুন হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ঘাতক ছেলেকে আটক করেছি। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১০

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১১

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৩

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৪

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৫

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৬

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৭

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৮

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৯

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X