ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বালুর স্তূপে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলি

উদ্ধার হওয়া শর্টগান। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া শর্টগান। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের লুট হওয়া একটি শর্টগান ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার বেতবাড়ি থানার পাড় উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে বালুর স্তূপ থেকে সেগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা খেলা করার সময় বিদ্যালয় মাঠের দক্ষিণ পূর্বপাশে বালুর স্তূপে একটি বন্দুক দেখে শিক্ষকদের জানায়। পরে স্থানীয় ইউপি সদস্য ফুলবাড়িয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে বালুর স্তূপ থেকে মরিচা ধরা একটি শর্টগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। শর্টগানের বাটে বিডি-২০১৮ লেখা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেতবাড়ি মাঝির ঘাট ভায়া এনায়েতপুর পাকা সড়কের পাশে থানার পাড় উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারির ঘেঁষে ভেতরে বালুর স্তূপে বন্দুকটি কেউ রেখে গেছে। পুলিশের ধারণা, ৫ আগস্টের দিন পুলিশের এই অস্ত্রটি কোথাও থেকে লুট করা হয়েছিল।

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রুকনুজ্জামান কালবেলাকে বলেন, বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে বালুর স্তূপ থেকে একটি শর্টগান ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X