বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

আহত রকি হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : কালবেলা
আহত রকি হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : কালবেলা

গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী বাজারে বিএনপির একাংশের মতবিনিময় সভায় আসা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেনসহ গাজীপুরের ১০-১২ সাংবাদিক আহত হয়েছেন।

শনিবার (১৭ মে) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের আমন্ত্রণে আজ (শনিবার) দুপুরে উপজেলা বিএনপির একাংশের একটি মতবিনিময় সভা আয়োজিত হয়। এ সময় সংবাদ সংগ্রহের কাজে গাজীপুর থেকে ১২-১৩ সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যথাসময়ে শুরু হয়ে দুপুর সোয়া ১টার সময় শেষ হয়। আমন্ত্রণকারী তার কার্যালয়ে সাংবাদিকদের দুপুরের খাবার পরিবেশনকালে ১৫-২০ সন্ত্রাসী গিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় সাংবাদিকরা তাদের পরিচয়পত্র দেখান। তারপরও সন্ত্রাসীরা তাদের মারধর করলে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেন ছবি ওঠাতে শুরু করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে ধরে মাঠে নিয়ে বেধড়ক পেটানোর পাশাপাশি তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। গুরুতর আহত অবস্থায় রকি হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন জানান, হামলায় সাখাওয়াত হোসেন সেলিম ও ডিএসবি পুলিশ সদস্য মো. খোরশেদ আলমসহ ১০-১২ সাংবাদিক আহত হন।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম জানান, তার স্থানীয় ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে অবস্থানকালে ৪০-৫০ জন সন্ত্রাসী শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে দিতে প্যান্ডেলের ভেতরের ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। পরে তারা কার্যালয়ে ঢুকে উপস্থিত সাংবাদিকসহ তার ওপর হামলা চালায়।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ জানান, সকাল থেকেই তিনি উপজেলা সদরের মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত উপজেলা বিএনপির মতবিনিময় সভায় খুবই ব্যস্ত সময় কাটিয়েছেন। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, অভিযুক্ত কেউ দলীয় নেতাকর্মী হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল কালবেলাকে বলেন, অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১০

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১২

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৩

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৪

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৬

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৭

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৮

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

২০
X