গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় বাইক আরোহী নিহত, বাসে আগুন জনতার 

গোপালগঞ্জে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ছবি : কালবেলা
গোপালগঞ্জে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ছবি : কালবেলা

গোপালগঞ্জ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পিছনে আরেক বাসের ধাক্কা লাগে। এ সময় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮/১০ জন। এ সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সাতপাড় এলাকায় ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী নয়ন পরিবহন সাতপাড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় টেকেরহাটগামী একটি লোকাল বাস পিছন থেকে নয়ন পরিবহনকে ধাক্কা দেয়। এ সময় দুই বাসের মধ্যে পড়ে চাপা পড়েন এক মোটরসাইকেলচালক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১০

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১১

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১২

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১৩

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৪

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৫

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৬

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৭

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৮

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

২০
X