নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র-গুলি বিক্রির সময় হাতেনাতে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার ছগির আহম্মেদ। ছবি : কালবেলা
গ্রেপ্তার ছগির আহম্মেদ। ছবি : কালবেলা

নরসিংদী পৌর শহরের অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ছগির আহম্মেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছগির নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন হিসেবে সগির আহমেদকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. এমদাদুল হক বলেন, বিলাসদী এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ সগির নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১০

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১১

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১২

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৩

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৪

বেদনার আকাশ

১৫

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৬

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৭

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৮

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৯

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

২০
X