বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

পাবনায় যাত্রীছাউনি দখলের পর ভাড়া!

ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় দেখে বোঝার উপায় নেই যে এটা একটি যাত্রীছাউনি। ছবি : কালবেলা
ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় দেখে বোঝার উপায় নেই যে এটা একটি যাত্রীছাউনি। ছবি : কালবেলা

পাবনার ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় সরকারি যাত্রীছাউনি দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে বলাই উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় ও পথচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বলাই পৌর সদরের মসজিদ পাড়া মহল্লার মৃত ভাদুর ছেলে।

জানা গেছে, ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন স্থান হতে আগত যাত্রীদের রোদ অথবা বৃষ্টি হতে সাময়িক রক্ষা পাওয়ার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি যাত্রীছাউনি নির্মাণ করা হয়েছিল। বেশ কিছুদিন সাধারণ যাত্রীরা যাতায়াতের সময় সেখানে আশ্রয় নিতেন। কিন্তু প্রায় এক যুগ ধরে বলাই উদ্দিন নামের এক ব্যক্তি এই যাত্রীছাউনিটি দখলে নিয়ে প্রথম দিকে নিজেই দোকান পরিচালনা করছিলেন। এরপর তিনি ওই যাত্রীছাউনি শামছুল আলম নামের এক ব্যবসায়ীর নিকট ভাড়া দেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, যাত্রীছাউনিতে চা-বিস্কুটের দোকান করে আছেন শামছুল আলম নামের এক ব্যক্তি। কীভাবে যাত্রীছাউনিতে দোকান পরিচালনা করছেন এমন প্রশ্নের তিনি বলেন, বলাই নামের এক ব্যক্তির নিকট থেকে এটি ভাড়া নিয়েছেন।

স্থানীয় ও পথচারীরা অভিযোগ করে বলেন, যাত্রীদের যেখানে রোদবৃষ্টি হতে রক্ষা পেতে আশ্রয় অথবা বসার কথা কিন্তু সেখানে চা-বিস্কুটের দোকান করা হয়েছে।

যাত্রীছাউনি ভাড়া দেওয়ার কথা স্বীকার করে বলাই উদ্দিন বলেন, দীর্ঘদিন তিনি এই যাত্রীছাউনি দখলে রেখেছেন। এতদিন তো করো কোনো সমস্যা হয়নি। তবে যাত্রীছাউনি ভাড়া দিতে পারেন কি না, এমন প্রশ্নের তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, যাত্রীদের জন্য যাত্রীছাউনি নির্ধারিত স্থান। এটা কোনো ব্যক্তি দখল অথবা ভাড়া দিতে পারেন না। তবে বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X