ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবিলায় ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ঘূর্ণিঝড় মোকাবিলায় ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক জরুরি সভা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

সভায় জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ‌‘ঘূর্ণিঝড় শক্তি’ মোকাবিলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও সিপিপি ও রেডক্রিসেন্টসহ ১৩ হাজার ৮০০ সেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ৯৭টি মেডিকেল টিম।

তিনি বলেন, ঝড় মোকাবিলায় দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী মোট ৩ ধাপের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মেডিকেল টিম, শুকনো খাবার, চাল মজুত রাখার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, বিচ্ছিন্ন দ্বীপে বসবাসকারী জনগোষ্ঠীকে নিরাপদে আনতে প্রস্তুতি নেওয়া হয়েছে। মজুত রাখা হয়েছে ২৯১ টন চাল ও দেড় হাজার প্যাকেট শুকনো খাবার ও ৫ লাখ টাকার শিশু খাদ্য।

এদিকে পুলিশ, কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিসসহ সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে। পাশাপাশি দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং ঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১০

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১২

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৩

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৪

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৬

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৯

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

২০
X