কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

অবাধ-নিরপেক্ষ নির্বাচন আদায়ে আমাদের কাজ করে যেতে হবে : নয়ন

বগুড়ায় তারুণ্যের সমাবেশে বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন । ছবি : কালবেলা
বগুড়ায় তারুণ্যের সমাবেশে বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন । ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, দলের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে আমাদের কাজ করে যেতে হবে। এ সময় আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামেও অতীতের মতো সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (২৪ মে) বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে নয়ন এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ ও গণতন্ত্রকে সুরক্ষা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি কার্যকর, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। আপনারা যদি বিএনপিকে ভালোবাসেন, তবে খেটে খাওয়া সাধারণ মানুষের দোরগোড়ায় যান। তাদেরকে ৩১ দফার সুফল বুঝিয়ে বলুন। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ, সেটা সবাইকে জানাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচি নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন কিংবা দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। খেটে খাওয়া কৃষকদের তিন ফসলি জমির মাটি যারা জোরপূর্বক কেটে বাণিজ্য করছেন, তারা সাবধান হয়ে যান। তা না হলে পরিণতি ভালো হবে না।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তরুণদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান নুরুল ইসলাম নয়ন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১১

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১২

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৩

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৬

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৭

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৯

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

২০
X