হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে পুলিশের গাড়িতে ডাকাতদলের হামলা

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রীভেবে পুলিশের গাড়িতে হামলা করেছে ডাকাত দল। এ সময় পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায়। শনিবার (২৫ মে) রাত ২টার দিকে উপজেলার শরীফ উদ্দিন সড়কের অঞ্জন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাত ২টার দিকে বানিয়াচং উপজেলার শরীফ উদ্দিন সড়কের অঞ্জন ব্রিজের কাছে ১০/১২ জনের একদল ডাকাত কয়েকটি গাড়ি আটকে ডাকাতি করে। খবর পেয়ে কয়েকজন পুলিশ সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে গেলে ডাকাতরা যাত্রীভেবে তাদের গাড়িতে হামলা করে। একপর্যায়ে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালারেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, ডাকাতরা পুলিশের গাড়ি যাত্রীভেবে হামলা করেছে। তবে কোনো পুলিশ আহত হয়নি। পরে পুলিশের ধাওয়ায় ডাকাতরা পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X