চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল ই-সিগারেটসহ যাত্রী আটক

বিপুল ইলেকট্রিক সিগারেট ও সিগারেট এক্সেসরিজ জব্দ করেছে এনএসআই সদস্যরা। ছবি : কালবেলা
বিপুল ইলেকট্রিক সিগারেট ও সিগারেট এক্সেসরিজ জব্দ করেছে এনএসআই সদস্যরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল ইলেকট্রিক সিগারেট ও সিগারেট এক্সেসরিজ জব্দ করেছে এনএসআই সদস্যরা।

রোববার (২২ জুন) ভোরে আবুধাবি থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ করা এক্সেসরিজের মধ্যে রয়েছে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জব্দ করা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা। তার মধ্যে রিফিল লিকুইডের মূল্যই প্রায় সাড়ে আট লাখ টাকা। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীকে থামিয়ে ব্যাগ তল্লাশি করে ই-সিগারেট ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। এটি আমাদের নিয়মিত নজরদারির সফল অংশ।

তিনি আরও বলেন, যেহেতু যাত্রী প্রথমবারের মতো এ ধরনের ঘটনায় জড়িত হয়েছেন, তাই নিয়ম অনুযায়ী জব্দ করা সামগ্রী ডিএম (ডিপার্টমেন্টাল ম্যাটার) হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X