নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আ.লীগ নেত্রীকে জুতা মারল জনতা

গ্রেপ্তার রজনী আক্তার তুশি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার রজনী আক্তার তুশি। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সদর উপজেলার একটি ভাড়া বাড়ি থেকে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জয় বাংলা স্লোগান দিলে তাকে জুতা ছুড়ে মারে উত্তেজিত জনতা।

শনিবার (২৪ মে) রাতে উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রজনী আক্তার তুশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীসহ বিএনপি দলের নেতাকর্মীরা ওই বাড়িতে অভিযান চালায় ও তাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, বলে স্লোগান দেয়। এতে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে ও ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়।

এ সময় ওই নেত্রী উত্তেজিত জনতার উদ্দেশে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি থানায় যাব। আমাকে কেন মবের শিকার করা হলো। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়িতে তুশি ভাড়া থাকতেন। পাশের বাড়িতে তার এক আত্মীয়ের পরিচয়ের সুবাদে তিনি এখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, ঢাকা-৫ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা সম্ভব হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান কালবেলাকে বলেন, আওয়ামী লীগের এক নেত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। এখন তিনি সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরে তাকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১০

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১২

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৩

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৪

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৫

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৬

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৭

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৮

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৯

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

২০
X