কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের ধর্মঘট

কুমিল্লায় ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে ছাত্র ধর্মঘট, অবস্থান কর্মসূচি ও সমাবেশ করছেন ম্যাটস শিক্ষার্থীরা।
কুমিল্লায় ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে ছাত্র ধর্মঘট, অবস্থান কর্মসূচি ও সমাবেশ করছেন ম্যাটস শিক্ষার্থীরা।

ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে কুমিল্লায় অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ও সমাবেশ করছে ম্যাটস শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে নগরীর কান্দিপাড়ে আন্দোলনের ১৪তম দিনে কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যাটস শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে, হাতে শিকল বেঁধে ও গায়ে কাফনের কাপড় পরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে করেন।

আন্দোলনরত শিক্ষার্থী আয়েশা ফারজানা বলেন, দীর্ঘ ১২ বছর ধরে সরকারিভাবে কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না। প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠানের সাত থেকে ১০ হাজার শিক্ষার্থী পাশ করে বের হলেও তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে না। তারা বেকার হয়ে যাচ্ছেন।

শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, আমরা এ বেকারত্ব থেকে মুক্তি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি ।

সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগের ব্যবস্থা করতে হবে। এদিকে প্রচণ্ড গরমে কান্দিপাড়ে অবস্থান মানববন্ধন ও কর্মসূচি পালনকালে ম্যাটস শিক্ষার্থী সালমা আক্তার, রিয়া চৌধুরী, আকাশ, শুভব্রত, অনিক, রায়হানসহ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

এ ব্যাপারে কুমিল্লা সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডা. মো. সালাউদ্দীন মাহমুদ বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির জন্য ম্যাটসের সিলেবাস আন্তর্জাতিক মানের করা হয়েছে। তারা না বুঝে আন্দোলন করছে। তারা সঠিক পথে এগুচ্ছে না। কোনো দাবি থাকলে তাদের প্রতিনিধি দল সরাসরি ডিজি মহোদয়ের নিকট সাক্ষাৎ করে জানাতে পারে। পাস করা শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করাচ্ছে। তাদের সামনে পরীক্ষা। তাদের পড়ালেখার ক্ষতি করছে। তাদের নিয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X