ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

হাসপাতালে চিকিৎসাধীন একজন। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন একজন। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলালে ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের চারজন আহত হয়েছেন।

রোববার (২৫ মে) দুপুর ১২টায় আলমপুর ইউনিয়ন পরিষদের সামনের সুহলী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা ছাত্রশিবিরের সভাপতি বানিয়াচাপর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৫), পাচুইল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাব্বির (১৭) এবং বিএনপি কর্মী রাজু (২২) ও জুয়েল (২৫) গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ভিজিএফের আওতায় দুস্থদের মাঝে ১০ কেজি চাল বিতরণের জন্য কার্ড ভাগাভাগী নিয়ে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সমঝোতা হয়। রোববার সকাল ১০টায় পরিষদের ভেতরে দুপক্ষের মধ্যে আলোচনার একপর্যায়ে কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুর ১২টায় বাজারে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পৌঁছে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এ বিষয়ে আলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা খাতুন বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিষদের সব বরাদ্দ সমঝোতার মাধ্যমে বিতরণ করা হচ্ছে। জামায়াত-বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে সব কিছু সমাধান করা হয়েছে। এ নিয়ে বাইরে তাদের মধ্যে কী হয়েছে আামি জানি না।

উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম হোসাইন বলেন, আলমপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ কার্ড বিষয়ে প্যানেল চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলে বিএনপির কর্মীরা আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা করে।

উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটু বিশৃঙ্খলা হয়েছে। আমরা উভয় পক্ষ বসে সমাধানের চেষ্টা করছি।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিজিএফ কার্ড বিতরণে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১০

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১১

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১২

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৩

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৬

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৭

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৮

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৯

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

২০
X