শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৩:৫৩ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলা

শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন সাংবাদিক আহত হয়েছেন। অভিযোগ সাংবাদিকদের উপর হামলা করেছে স্থানীয় পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি পক্ষ।

সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকায় এই ঘটনাটি ঘটে।

আহত সাংবাদিকরা হলেন- এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম এবং বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরও দুইজন।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল হামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরে বনের ভেতর পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগের ঘটনায় মুখোমুখি স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ। বনের ভেতরের ২২৩ একর জায়গা রয়েছে ডিসি ল্যান্ড বা খাস জমি। যার ৩২ একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবেও রয়েছে। সম্প্রতি বনের ভেতরের বিস্তীর্ণ এই জায়গাজুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ। এতে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

উদ্ভূত এই পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রটি পরিদর্শনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বনের জায়গায় কোনো পর্যটন কেন্দ্র হবে না। এসময় পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষে স্থানীয়রা উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন। এসময় গাড়ি বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের উপর হামলা করে স্থানীয়রা। এতে আহত হয় অন্তত ৬ সাংবাদিক।

এ বিষয়ে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববির সঙ্গে রাস্তায় সরাসরি সাংবাদিকরা কথা বললে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।

তবে এ ব্যাপারে শেরপুরের পুলিশের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কারণ তারা উপদেষ্টার প্রটোকলে থাকায় কেউ মোবাইল রিসিভ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X