শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৫ বছর পর বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফুলের মালা দিয়ে বরণ করা হয় বিএনপি নেতাকে। ছবি : কালবেলা
ফুলের মালা দিয়ে বরণ করা হয় বিএনপি নেতাকে। ছবি : কালবেলা

বগুড়ার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকার দল থেকে বহিষ্কারাদেশ দীর্ঘ পাঁচ বছর পর প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শেরপুর পৌর বিএনপির এক বিশেষ সাংগঠনিক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি ও মহিলা অনার্স কলেজ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।

সভায় সভাপতির বক্তব্যে স্বাধীন কুমার কুন্ডু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মুঠোফোনে তাকে জানিয়েছেন যে, জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ ঘোষণার সঙ্গে সঙ্গে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন।

বিশেষ সভায় শেরপুর পৌর বিএনপির কমিটির সব সদস্যসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, হাসানুল মারুফ শিমুল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট, আইয়ুব আলী মণ্ডল প্রমুখ।

দলীয় সূত্রে জানা যায়, জানে আলম খোকা ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসন (শেরপুর-ধুনট) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে ২০২১ সালের শেরপুর পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করে বিজয়ী হন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ২০২০ সালের ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

শেরপুর শহর বিএনপির সূত্র জানায়, বহিষ্কারের পরও জানে আলম খোকা বিভিন্ন সময় দলীয় আন্দোলন-কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক মামলায় হয়রানির শিকার হন বলেও দলীয় নেতাদের দাবি।

জানে আলম খোকা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১০

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১১

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১২

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৩

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৪

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৫

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৬

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৭

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৮

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৯

গন্তব্য

২০
X