মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘ন্যাচার ইনসাইটস’ গ্লোবাল ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন

‘ন্যাচার ইনসাইটস’ ম্যাগাজিনের উদ্বোধন। ছবি : সংগৃহীত
‘ন্যাচার ইনসাইটস’ ম্যাগাজিনের উদ্বোধন। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরের তীরে মারমেইড বিচ রিসোর্টে ‘ন্যাচার ইনসাইটস’ ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল রোববার (২৫ মে) বিকেলে এই ম্যাগাজিনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এবং ন্যাচার ইনসাইটসের প্রধান সম্পাদক এম জাকির হোসেন খান এবং ন্যাচার ইনসাইটস ও চেঞ্জ ইনিশিয়েটিভের সকল সদস্যরা। পরিবেশ ও প্রকৃতির পুনরুদ্ধার ও টেকসই ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা এই ম্যাগাজিন কেবল একটি প্রকাশনা নয় বরং এটি একটি চিন্তার বহিঃপ্রকাশ যা প্রাকৃতিক অধিকারকে বিশ্বব্যাপী প্রাকৃতিক অধিকার সুরক্ষাভিত্তিক শাসনব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে বিজ্ঞানভিত্তিক, স্থানিক জ্ঞান এবং কমিউনিটি দিশা দেখাবে।

চেঞ্জ ইিনিশেয়টিভ ও আইএসটিআর-এর যৌথ উদ্যোগে প্রকাশিত ‘ন্যাচার ইনসাইটস’ এ রেয়েছ, নদী, বন, বিভিন্ন প্রজাতিসহ প্রকৃতির প্রতিটি উপাদানেক যদি ‘জড় পদার্থ’ হিসেবে তুচ্ছ নাকের ‘অধিকারধারী সত্তা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে বৈশ্বিক ব্যবস্থাপনায় কীভাবে আমূল পরিবর্তন আসতে পারে। দ্রুত বদলাতে থাকা বিশ্বে প্রাকৃতিক অধিকারের স্বীকৃতি মানব সমাজকে আরও ন্যায়ভিত্তিক, দায়বদ্ধ ও টেকসই করে তুলবে।

ম্যাগাজিনের উদ্বোধনী সংখ্যার সম্পাদকীয়তে প্রধান সম্পাদক এম জাকির হোসেন খান লিখেছেন প্রকৃতিকে কেবল শোষণের উৎস হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতেই এই ম্যাগাজিনের যাত্রা। প্রকৃতিকে আমাদের সহযোগী হিসেবে বিবেচনা করতে হবে। প্রকৃতির অধিকারকে সম্মান করলেই কেবল সত্যিকারের ন্যায়িবচার নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও লিখেছেন, প্রাকৃতিক অধিকারভিত্তিক শাসনব্যবস্থা কোনো প্রতীকী ধারণা নয়, বরং এটি মানবসৃষ্ট আইনকে বাস্তুতান্ত্রিক সীমারেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার বাস্তবমুখী বিবর্তন।

এম জাকির হোসেন বলেন, বৈজ্ঞানিক গবেষণা, নীতি বিশ্লেষণ, সাংস্কৃতিক প্রেক্ষাপট, মাঠপর্যায়ের প্রতিবেদন, কল্পকাহিনী, কার্টুনসহ নানান ফিচারে সমৃদ্ধ ন্যাচার ইনসাইটস। উল্লেখযোগ্য বিষয়বস্তুর মধ্যে আছে আর্কটিকের বরফ গলার প্রভাব, আফ্রিকার বন সংরক্ষণের সংগ্রাম, সাজেকের গল্প,পরিবেশ রক্ষাকারী কর্মীদের সাক্ষাৎকার, বাস্তুসংস্থানভিত্তিক কল্পকাহিনী ও হাস্যরসাত্মক কার্টুন। ন্যাচার ইনসাইটস হতাশার গল্প বলে না, বরং আশা, দায়বদ্ধতা ও বাস্তবসম্মত সমাধানের কথা শোনায়। ন্যাচার ইনসাইটস এখন অনলাইন ও মুদ্রিত সংস্করণে পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X