কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসএফের

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশে গ্রেপ্তাররা। ছবি : কালবেলা
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশে গ্রেপ্তাররা। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইন করেছে বলে জানা গেছে।

সোমবার (২৬ মে) সকাল পৌনে ৮টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ৭ পুরুষ, ৬ মহিলা ও ৮ শিশু রয়েছে। এ নিয়ে কমলগঞ্জের দলই সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ৩৬ জনকে আটক করল বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায়, তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার সদর থানার দেওয়াবের খামার গ্রামের মো. বেলাল হোসেন (৪৫), রাশেদা বেগম (৩৫), ফুলবাড়ি উপজেলার শিমুল বাড়ি গ্রামের মো. মজিবুল (২২), সেলিনা (২০), মৌপিতা (৩), মরিয়ম (৮ মাস), মো. গোলদার (৫০), আনজু (৪০), রাশেদুল (২০), জেসমিন (৮), রাঙ্গামাটি গ্রামের মো. আশরাফ (৪০), রাহেনা (৩০), রায়হান (৮), আশা মনি (১৮), মো. আখের আলী (২৩), তৈয়ব আলী (৪৫), ইব্রাহিম (২ মাস), খাদিতা (২), নাগেশ্বরী উপজেলার পশ্চিম শুকাতি গ্রামের মো. নাজমুল হাসান (২৪), ইনচার আলী (৫০), হামিদা বেগম (২০), রাবেয়া খাতুন (২)।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম জাকারিয়া ২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, এখনো থানায় হন্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X