কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলশিক্ষিকাকে কুপিয়ে হত্যা, সংঘর্ষে আহত ৫

স্কুলশিক্ষিকা রোজিনা বেগম। ছবি : সংগৃহীত
স্কুলশিক্ষিকা রোজিনা বেগম। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষের মধ্যে রোজিনা বেগম (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত নারী একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। তিনি একই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে।

আহত ব্যক্তিরা হলেন ধলাইরপার এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে জালাল মিয়া, ভাষাণীগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা, আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর ও সাগরের মামা আজবর মিয়া।

স্থানীয় ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সকালে ভাষাণীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে একটি কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম। খবর পেয়ে জালাল আহমেদ মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তার মামা আজবর মিয়া, মনির মিয়াসহ কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় জালাল আহমেদের পায়ের রগ কাটা পড়ে। কুপিয়ে রক্তাক্ত করা হয় রোজিনা বেগমকে।

অপরদিকে রক্তাক্ত হন সাগর ও তার মামা আজবর। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মাধবপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X