মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

টানা বর্ষণে কৃষকের স্বপ্ন ভঙ্গ, ক্ষেতেই নষ্ট ফসল

টানা বৃষ্টিতে নুয়ে পড়ে ক্ষেতে নষ্ট হওয়া ইরি-বোরো ফসলের ধান। ছবি : কালবেলা
টানা বৃষ্টিতে নুয়ে পড়ে ক্ষেতে নষ্ট হওয়া ইরি-বোরো ফসলের ধান। ছবি : কালবেলা

নওগাঁর নিয়ামতপুরে সপ্তাহজুড়ে টানা বৃষ্টিতে নুয়ে পড়ে ক্ষেতেই নষ্ট হচ্ছে ইরি-বোরো ফসলের ধান। সোনালি ধানে কৃষকেরা এবারও রঙিন স্বপ্ন দেখছিলেন। শুরুতে আবহাওয়া ভালো থাকায় বোরো ধান কাটা-মাড়াইয়ে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা ছিল না তাদের। তবে ধান কাটা শুরুর দিকেই সপ্তাহজুড়ে টানা বর্ষণের কবলে পড়ে স্বপ্ন ভঙ্গ হলো কৃষকদের।

নিয়ামতপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলায় প্রায় সাড়ে ২৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় সরিষা চাষাবাদ হয়েছে ৬ হাজার ৭৬০ হেক্টর ও আলু চাষাবাদ হয়েছে ৩ হাজার ১২০ হেক্টর জমিতে।

উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বাসিন্দা কৃষক সবুজ বলেন, বর্গা নিয়ে তিন বিঘা জমিতে সরিষা ও আলু চাষাবাদ শেষে বোরো ধান আবাদ করেছি। কিন্তু বৈরী আবহাওয়া ও ঝড়ে ক্ষেতের ধান এলোমেলোভাবে নুয়ে পড়ায় ধান কেটে ঘরে তুলতে পারছেন না তিনি। চার-পাঁচ দিন ধরে প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। এতে ক্ষেতেই ধানের চারা গজিয়ে নষ্ট হচ্ছে ধান।

উপজেলার কন্যাপাড়া গ্রামের কৃষক জালাল উদ্দীন বলেন, আমন ধান কাটার পর চার বিঘা জমিতে সরিষা চাষ করি। সরিষা তোলার পর সেই জমিতে বোরো ধান লাগাই। পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে সেই ধান আর ঘরে তুলতে পারছি না। ক্ষেতেই ধান পচে যাচ্ছে। খুব বিপদে আছি।

উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামের কৃষক সোহেল রানা বলেন, এবারে আলু চাষাবাদ করে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে ৯ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছি। খরচের কমতি রাখিনি। এখনো ধান ঘরে তুলতে পারেনি। শ্রমিক লাগিয়ে তিন বিঘা জমির ধান কেটে শুকানোর জন্য মাঠেই ফেলে রেখেছি। টিভির খবরে শুনছি আবার নাকি ২৯ তারিখ থেকে সপ্তাহজুড়ে ঝড় বৃষ্টি হবে। এই ক্ষতি পূরণে আমাদের সরকারি ভর্তুকি প্রয়োজন। নয়তো চাষাবাদে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান কালবেলাকে বলেন, নিয়ামতপুরে এবার সবচেয়ে বেশি সরিষা ও আলুর আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় ৭০ শতাংশ জমির ধান কাটা-মাড়াই সম্পন্ন হয়েছে। সরিষা ও আলু চাষাবাদের কারণে বোরো ধান রোপণে দেরি হওয়ায় কাটা-মাড়াইয়ে দেরি হচ্ছে। সরিষা ও আলুর জমির ধান কাটা-মাড়াইয়ে শুরুর দিকেই বৈরী আবহাওয়ায় অতিবৃষ্টির কারণে কৃষকেরা বিড়ম্বনায় পড়েছে। জমিতে পাকা ধান থাকলে দ্রুত ধান কাটতে পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X