সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

খাদ্যে বিষক্রিয়ায় ভাইবোনের মৃত্যু

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে মুড়ির সঙ্গে কাঁঠাল খাওয়ার পর বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন ভাইবোন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো ওই গ্রামের তাঁত শ্রমিক নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৬) ও তার আপন ছোট বোন আছিয়া খাতুন (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন আগে একটি বড় কাঁঠাল নিয়ে আসেন ওই শিশুদের নানা। ওইদিনই কাঁঠালটির কিছু অংশ ভেঙে পরিবারের সবাই মিলে খায়। আর কিছু অংশ মেঝেতে রেখে দেওয়া হয়। দুদিন পর বুধবার বিকেলে সেই কাঁঠালের সঙ্গে মুড়ি মাখিয়ে খায় সবাই। খাওয়ার পর পরই শিশু বাকি বিল্লাহ ও তার ছোট বোন আছিয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জুলফিকার আলী শিশু দুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু দুটির মরদেহ পরিবারের লোকজন দাফন করেছে। এ বিষয়ে আমাদের কেউ কোনো অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X