মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিএনপি নেত্রীকে হত্যার হুমকি

অভিযুক্ত বিপুল। ছবি : সংগৃহীত
অভিযুক্ত বিপুল। ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তারকে হত্যার হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী।

এ ঘটনায় ভুক্তভোগী শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযুক্ত বিপুল রহমান (২৬) উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বাগুলপুর গ্রামের বাবলু রহমানের ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী।

অভিযোগে বলা হয়েছে, ইয়াসমিন আক্তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কিছু দলীয় বাক্য যুক্ত করে পোস্ট করেন। সেই পোস্টে বিপুল রহমান তার ব্যবহৃত ফেসবুক আইডি যার নাম ‘গল্পের শহর’ থেকে বিভিন্ন অশ্লীল ভাষায় মন্তব্য করে, যা তারেক রহমানকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে।

তিনি বলেন, আমি এর প্রতিবাদ করলে ১৪ জুলাই বিকেলে বিপুল রহমান মেসেঞ্জারের মাধ্যমে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে ভয়েস রের্কডিং করে আমার কাছে পাঠান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে জানতে অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X