বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

প্রেম করছেন সৃজিত-সুস্মিতা

সৃজিত ও সুস্মিতা । ছবি : সংগৃহীত
সৃজিত ও সুস্মিতা । ছবি : সংগৃহীত

ওড়িশার পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছয় বছর ধরে লালন করা চিত্রনাট্য অবশেষে পর্দায় রূপ পেতে চলেছে। এ ছবি তিন শতাব্দীর, তিনটি প্রেমের গল্প তুলে ধরতে চলেছে। তবে ছবির প্রেম প্রকাশ পাওয়ার আগে এবার প্রকাশ্যে এলো সৃজিত-সুস্মিতার প্রেম।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমার কাজের সূত্রেই সৃজিত-সুস্মিতার বেশি করে আলাপচারিতা হয়। সৃজিত মুখোপাধ্যায় মঞ্চে যেদিন প্রথম ‘মার্ক্স ইন কলকাতা’ করলেন, সেদিন তা দেখতেও গিয়েছিলেন সুস্মিতা। এ ছাড়া দুজনকে একসঙ্গে বাংলা ছবির প্রিমিয়ারে দেখা যায়। পরিচালকদের বন্ধুবান্ধদের সঙ্গেও নাকি সুস্মিতার সখ্য রয়েছে। তবে তারা প্রেমে পড়েছেন কিনা, সেই চর্চা এত দিন হয়নি।

কিন্তু পুরীর সমুদ্র যে উত্তাল। সেই সমুদ্রকে সাক্ষী রেখে অনেকের প্রেমেরও জন্ম হয়। তবে পরিচালকের ঘনিষ্ঠজন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, সৃজিত-সুস্মিতার বন্ধুত্ব এখন চোখে পড়ার মতো। বিষয়টা বিশেষ বন্ধুত্বের দিকে এগিয়েছে, তেমন মনে করছেন অনেকে।

প্রসঙ্গত, সুস্মিতা সৃজিতের পরিচালনায় কাজ করার পর পুরীর সমুদ্র সৈকত থেকে পরিচালকের সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন। যার ক্যাপশনে লেখা রয়েছে, ‘স্যার চোখের মধ্যে।’ এরপরই নেটিজেনদের মন্তব্যের মুখে পড়েছেন এই অভিনেত্রী ও পরিচালক। কারণ সুস্মিতার পোস্ট করা সেই ছবির কমেন্ট বক্সে সৃজিত নিজেই লাভ রিয়েকশন দিয়েছেন, যা ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

এদিকে, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ে বিভিন্ন চরিত্রের লুকও প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গেছে ‘বিনোদিনী’ রূপে, যিশু সেনগুপ্ত থাকছেন নিত্যানন্দ প্রভুর বেশে এবং গিরীশচন্দ্র ঘোষের রূপে অভিনয় করছেন ব্রাত্য বসু। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X