ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বাসচাপায় বাবা ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের চাপায় মাহেন্দ্রে বাবা ছেলেসহ ৩ জন যাত্রী নিহত হয়েছেন। ছবি : কালবেলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের চাপায় মাহেন্দ্রে বাবা ছেলেসহ ৩ জন যাত্রী নিহত হয়েছেন। ছবি : কালবেলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের চাপায় মাহেন্দ্রে বাবা ছেলেসহ ৩ জন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

নিহতরা হলেন উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩২) এবং অপর যাত্রী দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কহিনুর সুলতানা (৩৫)।

আহতরা হলেন সাব্বির (২৭), শিউলি (২৮), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গণি (৫০), রমজান আলী (২৩), শাহীন (২০)। তারা সবাই মাহেন্দ্রের যাত্রী ছিল। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ ও নাছিরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র ঈশ্বরগঞ্জের দিকে আসছিল। পৌর এলাকার দত্তপাড়া এসে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাতে গিয়ে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটির পেছনের অংশ মহাসড়কের ওপর এসে যায়।

এমন সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস এসে মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রতে থাকা বাবা-ছেলেসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন আরও কয়েকজন। তবে আহতের সংখ্যা এখনো জানা যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। আমি ঘটনাস্থলেই আছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি দল। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১০

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১১

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১২

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৩

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৪

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৫

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৬

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৭

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৮

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৯

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

২০
X