সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘ফুটবল তুলতে গিয়ে’ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (৬) ও হাবিবুর রহমান (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ফুটবল খেলার বল পানি থেকে তুলতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার কাঁচপুরের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ নয়াপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এবং হাবিবুর রহমান একই এলাকার হানিফা মিয়ার ছেলে।

জানা যায়, দুপুরে ওই এলাকায় পুকুরের পাশে মাঠে ফুটবল খেলার সময় বলটি শিশুদের পার্শ্ববর্তী একটি পুকুরে পানিতে পড়ে যায়। সেই বল আনতে গিয়ে ওই দুই শিশু পানিতে ডুবে যায়। এলাকাবাসী ভাসমান মরদেহ দুটি দেখতে পেয়ে তাদের বাড়িতে খবর দেয়। পরে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মৃত হাবিবুরের বাবা হানিফ মিয়া জানান, দুপুর ১টার দিকে একটি বল নিয়ে বাড়ির পাশেই আমার ছেলেসহ শিশুরা ফুটবল খেলছিল। দুপুর দেড়টার দিকে আমাদের বাড়ির পাশেই এক প্রতিবেশী মহিলা ওই মাঠের পাশে একটি পুকুরে দুই শিশুর লাশ দেখতে পেয়ে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খান জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১০

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১১

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৫

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৭

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৮

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৯

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

২০
X