আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৯:১৩ এএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

বিনা টেন্ডারে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগ

প্রকল্পের কাজ চলছে। ছবি : কালবেলা 
প্রকল্পের কাজ চলছে। ছবি : কালবেলা 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া অনুসরণ না করে বিনা টেন্ডারে গোপনে পছন্দের ঠিকাদারকে ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ দেওয়ার অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেল্লা শহীদ এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছেন।

স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ অনৈতিক সুবিধা নিতে গোপনে পছন্দের ঠিকাদারকে কাজটি দেওয়া হয়েছে টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া না করে। আলোচিত প্রকল্পটি আখাউড়া পৌরশহরের নারায়ণপুর বাইপাস এলাকায় ‘সৌন্দর্যবর্ধন’ নামে করা হচ্ছে। এতে ‘আই লাভ আখাউড়া’ লেখার পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও দর্শনীয় স্থানের নাম উল্লেখপূর্বক দিক নির্দেশনা থাকবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভায় উন্নয়নমূলক কাজ করতে পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি বা পৌরসভার নোটিশ বোর্ডে কোটেশন প্রদর্শন করে ঠিকাদার আহ্বান করতে হয়। পরে বিধি অনুসরণ করে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু আখাউড়া পৌরসভার ১০ লাখ টাকার ‘সৌন্দর্য বর্ধন’ প্রকল্পে এ নিয়মনীতি মানা হয়নি। পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি বা পৌরসভার নোটিশ বোর্ডে কোনো কোটেশন আহ্বান করা হয়নি।

পৌর কর্তৃপক্ষের ভাষ্য, কোটেশনের মাধ্যমে কাজটি দেওয়া হয়েছে। কিন্তু ঠিকাদার ইয়াছিন মোল্লার দাবি, তিনি কাজের মালামাল সরবরাহ করছেন। কাজ করছে পৌর কর্তৃপক্ষ। জানতে চাইলে ঠিকাদার ইয়াছিন মোল্লা বলেন, অফিসিয়ালভাবে আমাকে কোনো কার্যাদেশ দেওয়া হয়নি। তবে, আমার কাছ থেকে রড, সিমেন্ট, বালুসহ মালামাল নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বেশ কয়েকটি পিলারের ফাউন্ডেশনের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া প্রকল্পের বাকি কাজ চলমান আছে।

আখাউড়া পৌরসভার নিয়মিত ঠিকাদার মোহাম্মদ আলী ভূইয়া বলেন, আমি দীর্ঘ ৪০ বছর ধরে ঠিকাদারি করছি। জানতে পেরেছি, পৌরসভায় ১০ লাখ টাকার একটি সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু হয়েছে। যার কোনো টেন্ডার বা কোটেশন করা হয়নি। নোটিশ বোর্ডেও কোন বিজ্ঞপ্তি টানানো হয়নি।

রাসেল মিয়া নামে আরেক ঠিকাদার বলেন, আমরা কোনো ঠিকাদার জানি না কীভাবে কাজটি কেল্লা শহীদ এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে। পৌরসভা কোটেশনও দেয়নি। যে ঠিকাদারকে দেওয়া হয়েছে তিনিও বিতর্কিত।

আখাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানভীর হোসেন বলেন, সামনে বর্ষার মৌসুম আসতেছে। এ কারণে আমরা তাড়াতাড়ি আরপিও করে কাজটা শুরু করেছি। আরপিও করতে পত্রিকায় নোটিশ করতে হয় না। কাজটা কোটেশনের মাধ্যমে কেল্লা শহীদ এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জি.এম. রাশেদুল ইসলাম বলেন, কাজটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিধায় ঠিকাদার পরিবর্তন করে দেব। আখাউড়ায় আমি নতুন এসেছি। বিতর্কিত কোনো ঠিকাদার এ রকম কাজ করতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X