ফুলবাড়ী (কুড়িগ্রাম)  প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন বিএসএফের

পুশইন করা ৯ ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় বিজিবি। ছবি : কালবেলা
পুশইন করা ৯ ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় বিজিবি। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে ৯ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (২৮ মে) রাত সাড়ে ৩টার দিকে ওই সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

পরে বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা ঠেলে দেওয়া ওই ৯ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।

লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরি ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে আমরা টহলরত বিজিবির সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করি। পুশইন হওয়া ওই ৯ জন হলেন- বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা. আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩), জয়নাল আবেদীনের স্ত্রী মোছা. মিনা বেগম (৩০) ও তার মেয়ে জুই (১০), মীম (৭) এবং আমিনুল ইসলামের ছেলে নুর হামিদ (৭)। তাদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্রামে ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম কালবেলাকে জানান, দুপুরে বিজিবি পুশইন হওয়া ৯ জনকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে সবার পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X