হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বড় দল ও নেতা দেখে লাভ নেই : সারজিস

লালমনিরহাটে পথসভায় সারজিস আলম। ছবি : কালবেলা
লালমনিরহাটে পথসভায় সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এলাকার প্রতিনিধি নির্বাচনে বড় দল ও বড় নেতা দেখে লাভ নেই। অনেক বড় বড় দলের নেতা আসছে আর গেছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, নেতার যদি মানুষের জন্য কাজ করার মানসিকতা না থাকে ও জনগণের কাছে যদি দায়বদ্ধতা না থাকে তাহলে ওই নেতা আপনাদের কোনো কাজে আসবে না।

তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষ সবসময় বৈষম্যের শিকার হয়ে আসছে। আর লালমনিরহাটকে তো ছিটমহল বানিয়ে দিয়েছে। আপনাদের বুড়িমারী এক্সপ্রেস ট্রেনকে কেউ এনে দেবে না। আপনাদের আদায় করে নিতে হবে। আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার এমনি চলে আসবে না, আদায় করে নিতে হবে। আপনার অধিকার নিজেকেই আদায় করতে হবে।

এ সময় পথসভায় দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাদেরসহ স্থানীয় নেতারাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১০

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১১

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১২

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৩

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৪

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১৫

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১৬

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৭

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৮

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৯

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

২০
X