সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল কর্মীর ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল কর্মী নিহত

নিহত যুবদল কর্মী কলিমুদ্দিন। ছবি : সংগৃহীত
নিহত যুবদল কর্মী কলিমুদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সীতাকুণ্ডে যুবদল ক্যাডারের ছুরিকাঘাতে কলিমুদ্দিন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন হয়েছে। তিনি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত আবু নাসেরের পুত্র। এ ছাড়াও তিনি স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত ওয়ার্ড কমিটির সভাপতি।

বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোটদারগারো বাজারে এ ঘটনা ঘটে। এ সময় যুবদল কর্মী সাখাওয়াত হোসেন সাখার অনুসারীদের দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত কলিমুদ্দিনের বড় ভাই তসলিম উদ্দিন বলেন, সাখাওয়াত হোসেন সাখা এলাকার চিহ্নিত মাদককারবারি। আমার ভাই তাকে ইয়াবা ব্যবসা করতে বাধা দেওয়ার কারণেই সে তার দলবল নিয়ে আমার ভাইকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। সে যুবদল নেতার নাম ভাঙিয়ে মাদকের ব্যবসা করে। কলিমুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ ও সোচ্চার ছিল।

তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সাখাওয়াতের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটিতে সংযোগ দেওয়া সম্ভব হয়নি।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন, সম্প্রতি ইজারা নেওয়া কোরবানির গরুর বাজার সুন্দরভাবে পরিচালনার জন্য দলীয় কর্মীদের নিয়ে বৈঠক চলছিল। বৈঠকের বাইরে কয়েকজন সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় তারা ককটেল ফাঁটিয়ে ত্রাস সৃষ্টি করে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অহিদুল ইসলাম চৌধুরী শরীফ নিজেকে সহস্র ধারার ইজারাদার দাবি করে বলেন, খুন হওয়া কলিমুদ্দিন বারৈয়ারঢালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পাঁচ নং ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির সভাপতি। স্থানীয় যুবদল কর্মী সাখাওয়াত হোসেন সাকা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। বৈঠক চলাকালীন কথা কাটাকাটির একপর্যায়ে কলিমুদ্দিনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে সাখাওয়াত হোসেন সাকার বাহিনীর সদস্যরা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, স্থানীয় কিছু যুবকের অন্তঃকোন্দলের কারণেই কলিমুদ্দিনকে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ মুমূর্ষু অবস্থায় কলিমুদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X