আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে এলো ৪ টন কাজুবাদাম

ভারত থেকে আসা কাজুবাদামের লরি। ছবি : কালবেলা
ভারত থেকে আসা কাজুবাদামের লরি। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো চার টন কাজুবাদাম।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চার টন কাজুবাদাম বন্দরে এসে পৌঁছেছে। ঈদ সামনে রেখে আমদানি কার্যক্রম আরও বাড়তে পারে। বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে কাজুবাদামগুলো বন্দর থেকে খালাস করা হবে।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ভারতীয় ট্রাকে করে ৪০০টি টিনের বাকেটে মোট চার টন কাজুবাদাম বন্দরে এসে পৌঁছায়। প্রতিটি বাকেটে ১০ কেজি করে বাদাম রয়েছে। প্রতি কেজি কাজুবাদামের আমদানিমূল্য ধরা হয়েছে সাড়ে ৪ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪৫ টাকা ৭৬ পয়সা।

রাজধানী ঢাকা উত্তরার টি আর ট্রেড এ বাদাম আমদানি করেছে। কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম কালবেলাকে জানান, সরকারি কোষাগারে নির্ধারিত রাজস্ব জমা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান পণ্য খালাস করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X