কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বনের অজগর হঠাৎ লোকালয়ে

অজগর সাপটি কাশিয়াবাদ স্টেশনের অধীনস্থ সত্যপিরের ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে। ছবি : কালবেলা
অজগর সাপটি কাশিয়াবাদ স্টেশনের অধীনস্থ সত্যপিরের ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে। ছবি : কালবেলা

সুন্দরবনে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে আসা একটি অজগর সাপ উদ্ধার করে বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে। সাপটি ৮ ফুট লম্বা ও ১০ কেজি ওজন ছিল।

শুক্রবার (৩০ মে) সকাল ৮টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়।

এর আগে উপজেলার মঠবাড়ি গ্রামের আতিয়ার রহমান গাজীর বাড়িতে মুরগির খোপে অজগর সাপটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। তাৎক্ষণিক বন কর্মীরাসহ ভিটিআরটি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে।

আতিয়ার রহমান জানান, আমার স্ত্রী সকালে মুরগির খোপ থেকে মুরগি ছাড়ার সময় সাপটি দেখতে পেয়ে আমাকে জানালে আমি বন বিভাগকে খবর দিয়ে সাপটি উদ্ধার করি। ততক্ষণে অজগর সাপটি দুটি মুরগি খেয়ে ফেলে।

স্থানীয় ভিটিআরটি সদস্য ইয়াছিন আলী জানান, আজ সকালে মঠবাড়ী গ্রামের আতিয়ার রহমান গাজীর বাড়িতে মুরগির খোপে সাপটি দেখতে পায় তার স্ত্রী। পরে বন বিভাগ ও ভিটিআরটি সদস্যরা মিলে অজগর সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা বলছেন, অতি বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় বনাঞ্চলে পানি বৃদ্ধি হলে সাপগুলো নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু ও শুষ্ক স্থানে চলে আসে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, উদ্ধার অজগর সাপটি কাশিয়াবাদ স্টেশনের অধীনস্থ সত্যপিরের ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১০

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১২

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৫

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৭

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৮

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

২০
X