মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি : নজরুল ইসলাম আজাদ

বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। কেন না, তিনি স্বল্পসময়ের মধ্যেই বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন। তার হাত ধরেই দেশের যত উন্নয়নের সূচনা ঘটে। তিনি হলেন আধুনিক বাংলাদেশের স্থপতি।

শুক্রবার (৩০ মে) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী বাজারে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার জন্য আজকের বিশেষ দিনে আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন। সেইসঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আগামী সংসদ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের জনগণ শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের সুযোগ দিলে বাংলাদেশকে আবারও বিশ্ব দরবারে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে আজকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তার দক্ষ নেতৃত্বে শহীদ জিয়ার মতো আবারও স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশ যে মাছে-ভাতে বাংলাদেশ, সেটি জিয়াউর রহমানের সময়ই প্রচলন হয়। সেসময় কৃষি, শিল্প, গার্মেন্ট সব খাতেই উন্নয়নের সূচনা হয়। অন্যদিকে শেখ মুজিব ও তার মেয়ে শেখ হাসিনা কী করেছে তা সকলেরই জানা। শহীদ জিয়া যখন প্রেসিডেন্ট ছিলেন তখন দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তার সম্মানের জন্য সৌদি আরবে যে নিম গাছ রোপন করা হয়েছে সেই গাছগুলো অনেকের কাছে জিয়া ট্রি হিসেবেও পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X