মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে নদীর পানি বাড়লেও হাওরে বন্যার শঙ্কা নেই

পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছবি : কালবেলা
পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছবি : কালবেলা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের কিছু অংশে পানি উঠে গেছে। তবে উপজেলার হাওরগুলো এখনও পানিতে পরিপূর্ণ হয়নি। হাওরে পানি ঢোকার পথ কম থাকায় ধীরগতিতে হাওরে পানি ঢুকছে। এতে পানির প্রবল স্রোতে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন নদীর পাড়ের মানুষজন।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (৩০ মে) দুপুর ২টায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর ব্রিজের পূর্ব পাশের অংশ পানিতে তলিয়ে গেছে। এতে পানির ওপর দিয়েই সিএনজিচালিত অটোরিকশা ও মানুষ চলাচল করতে দেখা গেছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলা শহরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হবে বলে ধারণা করছেন স্থানীয় এলাকাবাসী। হাওরে পানি কম থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উপজেলার যাদুকাটা, বৌলাই, পাটলাই ও রক্তি নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ২২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ২১৭ মিলিমিটার ও সুনামগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হাওরে পানি প্রবেশের প্রতিবন্ধকতার বিষয়ে তারা জানায়, উপজেলার ছোট বড় ২৩টি হাওরের মধ্যে হাওরে পানি প্রবেশের জন্য শনির হাওর ও মাটিয়ান হাওরে মাত্র দুইটি স্লুইসগেট রয়েছে। বাকিগুলোতে কোনো স্লুইসগেট নেই। তবে বাকি হাওরগুলোর নির্দিষ্ট বাঁধের একটি অংশ কেটে দেওয়া হয়।

আনোয়ারপুর বাজার সংলগ্ন দক্ষিণকুল গ্রামের কামরুল হাসান বলেন, ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে প্রতি বছর সর্বপ্রথম আনোয়ারপুর ব্রিজের নিচের অংশ তলিয়ে যায়। এবারও এই অংশ তলিয়ে গেছে। এভাবে বৃষ্টি হতে থাকলে কালকে সড়ক চলাচল বন্ধ হয়ে যাবে। তবে এবার হাওরে এখনও পরিপূর্ণ পানি প্রবেশ করেনি।

তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামের জামিল মিয়া বলেন, উপজেলার হাওরগুলোতে পানি প্রবেশ করার জন্য পর্যাপ্ত স্লুইসগেট বা অন্য কোনো ব্যবস্থা নেই। ফলে হাওরে ফসল উঠার পরে ঠিকমতো পানি প্রবেশ করানো সম্ভব হয় না। এতে হাওরের স্থায়ী বাঁধগুলো ঝুঁকিতে থাকে। পাশাপাশি নদীর পাড়ের বসতিরা ক্ষয়ক্ষতির আশঙ্কায় থাকে।

মাটিয়ান হাওর পাড়ের কৃষক সাময়ুন কবির বলেন, প্রত্যেকটা হাওরে পানি প্রবেশ ও নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পরিমাণ স্লুইসগেট থাকা প্রয়োজন। এতে সঠিক পরিকল্পনা করে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। তাহলে নদীর পানি বৃদ্ধিতে স্থায়ী বাঁধ ও বসতিদের ঝুঁকি কমে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, নদনদীর পানি বাড়লেও এখনও বিপৎসীমার নিচে রয়েছে। আগামী ২-৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

তিনি বলেন, হাওর পাড়ের নদীগুলো প্রস্থে কম হওয়ায় নদীর স্রোত বেশি। তাছাড়া হাওরের পানি প্রবেশের জন্য অনেক আগেই স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। যে হাওরে স্লুইসগেট নেই সেগুলোতে বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X