কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পানিতে বসে ভর্তি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

জলাবদ্ধতার মধ্যেই ভর্তি পরীক্ষা দেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জলাবদ্ধতার মধ্যেই ভর্তি পরীক্ষা দেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

পানিতে বসেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর ডিগ্রি শাখার কলাভবনে এমন চিত্র দেখা যায়।

শনিবার (৩১ মে) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিতে পানি জমেছে ভিক্টোরিয়া কলেজে। এদিন সকালে স্নাতক (অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শুরুতে বৃষ্টি না থাকলেও শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা।

সাগরে গভীর নিম্নচাপের কারণে ভারী বর্ষণে হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে যায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস। ১২৮ বছরে পুরোনো এ প্রতিষ্ঠানটি দক্ষিণ বাংলার প্রাচীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজগুলোর অন্যতম। বর্ষাকালে কলেজ ক্যাম্পাসের পরিবেশ একেবারেই অনুকূলে থাকে না। বিশেষ করে, ছাত্রাবাসগুলোর অবস্থা নাজুক হয়ে ওঠে। টানা বৃষ্টিতে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের নিচতলায় পানি উঠে যায়। এ কারণে শিক্ষার্থীরা বাধ্য হয়ে হল ছেড়ে বন্ধুদের মেস বা নিজ বাড়িতে চলে যান।

আগের দুই দিনের টানা বৃষ্টিতে এ সমস্যা ফের দেখা দিয়েছে। রসায়ন ভবন থেকে মিলেনিয়াম ভবন, বিজ্ঞান ভবন-২, লাইব্রেরি ভবন এবং কলাভবনের নিচতলায় পানি জমেছে। ২ নম্বর গেট থেকে কলা ভবন পর্যন্ত রাস্তাজুড়েও পানি। শিক্ষার্থীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি রোগ-ব্যাধির আশঙ্কা তৈরি করেছে।

স্নাতক ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া দিলরুবা সুলতানা জানান, সকালে বসার বেঞ্চের ওপর দিয়ে হেটে তারা কলাভবনে ঢুকেছেন। কলেজ কর্তৃপক্ষই এমন ব্যবস্থা করেছেন। ক্যাম্পাসের প্রবেশ পথেও পানি ছিল। রেডক্রিসেন্টসহ সবাই আমাদের সহায়তা দিয়েছে। কলাভবনের নিচতলায় প্রতিটি রুমেই পানি ছিল। পানিতে পা ভিজিয়ে রেখেই আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি। কিছুই করার ছিল না। সিট আগেই বসানো হয়েছে। এর মধ্যেই বৃষ্টি, জলাবদ্ধতা।

কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া বলেন, জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। মেঝে উঁচু করলেও কোনো সুফল পাওয়া যায়নি। আশপাশের হাউজিং এলাকা ও বিসিকের পানির কারণে কলেজের পুকুরে পানি ঢুকে যায়। আমাদের কলেজ নিচু জায়গায় হওয়ায় এ সমস্যা লেগেই থাকে। আমরা চারদিক থেকে বাউন্ডারি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি, যা হলে আশপাশের পানি প্রবেশ বন্ধ হবে। আশা করছি, প্রকল্পটি বাস্তবায়িত হলে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X