রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে বিএনপি নেতা মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি নেতা মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন হয়েছে। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি নেতা মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন হয়েছে। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক পৌর প্রশাসক, সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় তার নিজ গ্রাম বনগাঁও দাখিল মাদ্রাসা মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসজনিত রোগে ভুগছিলেন।

মরহুমের জানাজায় ঠাকুরগাঁও জেলা বিএনপি, রাণীশংকৈল, হরিপুর, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা, স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দলের দুর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ অনেক ধর্মীয়, শিক্ষা ও সামাজিক কাজে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছে। জানাজা শেষে বনগাঁও দাখিল মাদ্রাসা পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X