রংপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভর্তি পরীক্ষার হেল্প ডেস্কে শিবিরের ওপর হামলা

রংপুরে ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলার ঘটনায় উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
রংপুরে ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলার ঘটনায় উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলার ঘটনা ঘটেছে। এতে শিবিরের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৩১ মে) সকাল পৌনে ১১টার দিকে নগরীর হনুমানতলায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পাশে এ ঘটনা ঘটেছে।

এ সময় মহানগর শিবিরের প্রচার সম্পাদক আতিকুজ্জান আতিকসহ ৫ নেতাকর্মীকে বেধড়ক পিটিয়ে হেল্প ডেস্কে থাকা পরীক্ষার্থীদের জমা দেওয়া ব্যাগ, মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন শিবির নেতারা।

প্রত্যক্ষদর্শী ও শিবির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে চিড়িয়াখানার উল্টোদিকে একটি হেল্প ডেস্ক বসান তারা। এ সময় তারা শিক্ষার্থীদের মোবাইল, মানিব্যাগ ও ব্যাগ জমা রাখছিলেন। পাশেই চিড়িয়াখানার মোটরসাইকেল গ্যারেজে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাগ রাখতে টাকা নিচ্ছিলেন সেখানকার কর্মীরা।

কিছুক্ষণ পরে গ্যারেজ থেকে ৩-৪ জন কর্মী এসে হেল্প ডেস্কে থাকা দুজন শিবির নেতাকর্মীকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক পেটায়। এ সময় হেল্প ডেস্কে জমা রাখা ২০ পরীক্ষার্থীর ব্যাগ, মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে মহানগর শাখার প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক এলে তাকে ঘিরে ধরে ফের ৫ নেতাকর্মীকে পেটান।

পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং হামলায় অভিযুক্ত চিড়িয়াখানার কাউন্টার থেকে একজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহমুদ হাসান বলেন, ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে আহত করা হয়েছে। পরে তারা ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার না করে পালিয়ে যেতে সাহায্য করে।

হামলার শিকার ছাত্রশিবিরের স্কুল বিভাগের সাথী মিল্লাত হোসেন কালবেলাকে বলেন, ১০-১২ সন্ত্রাসী আমাদের মারছিল। মেহেদী নামের একজন চিহ্নিত সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিয়েছে।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা কালবেলাকে বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে করা শিবিরের হেল্প ডেস্কে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান কালবেলাকে বলেন, ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X