চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৫:৫০ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নারীকে লাথি মারা সেই জামায়াত কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার আকাশ চৌধুরী। ছবি : কালবেলা
গ্রেপ্তার আকাশ চৌধুরী। ছবি : কালবেলা

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে নারীকে লাথি দিয়ে আলোচনায় আসা বহিষ্কৃত আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০১ জুন) দুপুর আড়াইটার সময় নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী।

এর আগে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে নারীকে লাথি মারার ঘটনাটি সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে এটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও ঘৃণ্য দৃশ্য’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাতে দলের চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আকাশ চৌধুরীকে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে ওই ঘটনায় দল হিসেবে জামায়াতের কোনো দায় থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

ঘটনাটির নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ওই কর্মসূচি সম্পর্কে তারা অবগত ছিলেন না। সেদিন সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই। তাই এ ঘটনার কোনো দায়দায়িত্ব জামায়াতে ইসলামী বহন করবে না।

দলটির ভাষ্য, ‘সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় শুধু সেখানে উপস্থিত দায়ী ব্যক্তিদের ওপরই বর্তায়। বিশেষ করে আকাশ চৌধুরী ঊর্ধ্বতনদের অনুমতির বাইরে যে কাজ করেছে, তা চরম নিন্দনীয়।’

গত ২৫ মে চট্টগ্রামের জামালখান এলাকায় বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ হামলা চালান। এতে ১২ জন আহত হন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছিল।

ওই সময় ঘটনাস্থল থেকে এক ছাত্রসহ দুজনকে আটক করে পুলিশ। পরে দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X